নিজস্ব ক্রীড়া প্রতিবেদক
এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণও চূড়ান্ত করেছে বিসিবি। চলতি মাসের ২৪ তারিখ হবে প্লেয়ার্স ড্রাফট।
আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। যেখানে অংশ নেবে মোট ৭ দল। ইতোমধ্যে দলগুলোর নামও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত আসরে অংশগ্রহণকারী ৬ দল এবারের আসরেও থাকছে।
ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স। গত আসরে খেলা ঢাকা ডোমিনেটরস এবার থাকছে না। তবে নতুন করে যুক্ত হয়েছে দুরন্ত ঢাকা।
এবারও ৭ দলে অনুষ্টিত হবে বিপিএলের ১০ম আসর।
