
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ও হত্যা মামলায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.হাসান (৪০) কে গ্রেপ্তার করেছে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান গ্রাফতারকৃত হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ ৫টি মামলা রয়েছে বলে ওসি। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মো.হাসান উপজেলার ইউনিয়নের জোবরা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র
সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হাসান ৫ অগাস্টের পর গ্রেফতার এড়াতে গোপনে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যায়। তবে সে মাঝে মধ্যে ঢাকা বিমানবন্দর হয়ে সুকৌশলে চট্টগ্রাম এসে সপ্তাহ দশদিন পর পুনরায় ঢাকা ঢাকা হয়ে মধ্যপ্রাচ্য চলে যায়। বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশের নজরে আসলে তারা ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশনকে বিষয়টি জানিয়ে রাখেন।
এর মধ্যে ১৩ নভেম্বর ২৪ বুধবার রাতে দুবাই থেকে ঢাকা পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেন। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ.হাসানকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান।