
ভোরের বাংলা নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জীবনের প্রেম, বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বিয়ের প্রশ্নে অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে করার মতো একজনকে পেয়েছিলেন তিনি। কিন্তু কোনো একটা কারণে সেই লোকটি হারিয়ে গেছে।
গত বছর বিয়ের পরিকল্পনা ছিল জানিয়ে আজমেরী হক বাঁধন বলেন, সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিলেন। কিন্তু সে আসলে ভেগে গেছে।
অভিনেত্রী বলেন, বিয়ে তো আমি দুবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।
তবে কী পাত্র খুঁজছেন? অভিনেত্রী বলেন, এখন বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাইনি। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।
এ সময় ঈদের স্মৃতিচারণ করেন অভিনেত্রী। বলেন, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরে আমাদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের স্মৃতি এখনো মনে গেঁথে আছে। এখন ঈদের আনন্দের চেয়ে দায়িত্বই বেশি অনুভূত হয়।