
প্রতিবেদক
মোঃ বেলাল হোসেন
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের ঐক্য থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তেমন বড় কমিউনিটি নাই। দেশসেরা কমিউনিটি করার লক্ষে প্রায় ৩০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ঐক্য গড়তে নতুন কমিটি প্রকাশ করা ১৭ নভেম্বর ২০২৪ ইং।
উক্ত কমিটি অনুমোদন দেন, ইউনিটি অফ প্রাইভেট ইউনিভার্সিটির অন্যতম উপদেষ্টা এবং ইপিআই ইউপিএস বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ উল্লাহ সাদী । উক্ত কমিটি অনুমোদন সময়ে উপস্থিত ছিলেন ইউনিটি অফ প্রাইভেট ইউনিভার্সিটির উপদেষ্টা ও ইন্ডাস্টিয়াল ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার জি মোস্তফা খান( এলামনাই- ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি )
দেশের বৃহত্তম ইউনিট অফ প্রাইভেট ইউনিভার্সিটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচিত ম মুখ মোশারফ আদনান, এডুকেশন কনটেন্ট ক্রিয়েটর, আদনান ব্লগ।
জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব পেয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোরহান উদ্দিন সিয়াম এবং বর্তমান কেন্দ্রীয় কমিটি তে ২২ জন ও ২৩ জন এক্সিকিউটিভ মেম্বার নিয়ে আগামী ৬ মাসের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়।
ইউনিটি অফ প্রাইভেট ইউনিভার্সিটি এর লক্ষ্য ও উদ্দেশ্য :
১. বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঐক্য তৈরি করা ।
২. জব প্লেসমেন্ট এর সুযোগ।
৩. স্কিলস ডেভেলপমেন্টে (শিক্ষার্থীদের স্কিলস ডেভেলপমেন্টের সুযোগ করে দেওয়া)
৪.বিভিন্ন সময়ে সামাজিক মূলক কাজগুলো করা হবে এই ইউনিটি থেকে
ইউনিটি অফ প্রাইভেট ইউনিভার্সিটির নতুন সভাপতি মোশারফ আদনান দায়িত্ব গ্রহণের পর বলেন-সারা বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের দেশের বৃহত্তম অর্গানাইজেশনে সবাইকে যুক্ত করা এবং আগামী ৬ মাসের মধ্যে সারা বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বড় কার্নিভাল বা গেট টুগেদার প্রোগ্রাম করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সবার সহযোগিতা চেয়েছেন কমিটির পক্ষ থেকে। এই প্রোগ্রামের যারা উপস্থিত ছিলেন বা যারা এখন পর্যন্ত সাপোর্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানানো হয় কমিটির পক্ষ থেকে ।