(খ:সোহাগ)নারায়ণগঞ্জ থেকে-
সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে ওই কিশোর নিখোঁজ হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার।
নিখোঁজ সিয়াম সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা ব্রিজের নিচে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নদেতে নামে সিয়াম। এ সময় পানির স্রোতে সে ডুবে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনকে জানায়।পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, ওই কিশোরকে উদ্ধারে দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। কালকে খোঁজা খুঁজির পর জিহাদের কোন খোঁজ পাওয়া না গেলে ও শনিবার (০১/০৭/২০২৩)সকাল আনুমানিক ৯:১০মি, জিহাদ কে স্থানীয় লোকজন মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার।