
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে উঁচু উঁচু ভবন। কিন্তু অধিকাংশ ভবন নির্মানে নিরাপত্তার বালাই নেই। প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। টাঙ্গাইল শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী গার্লস স্কুল পুকুরপাড় রোডে তৈরি হচ্ছে বহুতল ভবন।
নির্মান কাজে নেই নিরাপত্তা ব্যবস্থা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কিছুদিন আগেও উপর থেকে পরে গিয়ে একজনের মৃত্যু হয়েছে টাকার বিনিময়ে হয়েছে মীমাংসা ।
এছাড়াও একাধিক মানুষের উপরে ফেলেছে ইট, কাঠ,বাঁশ, রড, সিমেন্ট নির্মাণ সামগ্রী তবুও টনক নড়েনি ভবন কর্তৃপক্ষের।
প্রভাব খাটিয়ে মানুষের নিরাপত্তার কথা চিন্তা না করেই দিনরাত কাজ করছে ভবনটির।
চিত্রশিল্পী রাজন বলেন, আমি ভবনটির পাশের স্কুলের দেয়ালে ছবি আঁকছিলাম এসময় আমার উপরে একটি ইট পরে, একটুর জন্য প্রাণে বেঁচে যাই।
পাশের ভবন শিশুদের স্কুল। নওশাদ রানা সানভী স্কুলটির পরিচালনা করেন। তিনি বলেন নির্মাণ সামগ্রী ফেলে নিয়মিত অত্যাচার করছে ভবনটি থেকে ।
শিশু ও অভিভাবকদের উপরে নির্মাণ সামগ্রী ফেলেছে বারবার। অভিযোগ জানালেও তোয়াক্কা করেননা তারা। এছাড়া স্কুল ভবেনের মালিকের স্ত্রীর উপরেও রড পড়েছে ও নির্মাণ সামগ্রী ফেলে স্কুলের জানালাও ভেঙ্গেছে একাধিক বার।
সাইট ইঞ্জিনিয়ার আবুল কালাম বলেন, শ্রমিকের গাফিলতিতে এধরনের ঘটনা ঘটেছে শ্রমিক পরির্বতন করে কাজ করব। আজ কাজ বন্ধ করে দিয়েছি।
ভবনের মালিক পক্ষ শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল খালেক বলেন, সেপ্টি দেয়া আছে আরো সতর্ক ব্যবস্থা নেয়া হবে । এর আগে শ্রমিক মারা গিয়েছে ওটা তাদেরই ভুলের কারনে।