ভাঙ্গা প্রতিনিধি
মাহাবুবুর রহমান
আজ মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর, ভাংগা উপজেলার কোর্ট এর সম্মুখে একটি বিনামূল্যে শরবত খাওয়ানোর ক্যাম্প উদ্বোধন করে সাধারন জনগনকে শরবত খাওয়ানো হচ্ছে। এখানে সাধারন জনগন শরবত পান করে গরমে একটু স্বস্তি পাচ্ছেন।
উক্ত শরবত খাওয়ানো প্রোগ্রাম টি জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি’র সহায়তায় জেলা পরিষদ চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেনের নেতৃত্বে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব এ্যাপোলো। তীব্র গরমে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা ভোরের বাংলা নিউজকে জানান ,এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকুক, এবং যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা।
