
মোহাম্মদ আব্দুন রানা রানা | সিনিয়র রিপোর্টার
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ভাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের শেকড় থেকে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ (বুধবার) ভাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকের ভয়াবহতা উল্লেখ করে এমপি বাবুল বলেন, ‘মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে পঙ্গু করে দেয়। তাই মাদকের এই মরণ ছোবল থেকে রক্ষা পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি জানান, ইতোমধ্যে ভাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত অবৈধ ব্যবসায়ীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সচেতন নাগরিকদেরও মাদকবিরোধী কার্যক্রমে সোচ্চার হতে হবে। মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।