মাহবুবুর রহমান
ভাঙ্গা প্রতিনিধি
ভাংগা থানার চরকান্দা গ্রামের আতিয়ার রহমান বুলু মোল্লার চার ছেলে শামীম, শাহীন, মহিম ও সম্রাট মোল্লাসহ আরো ৪/৫ জনের একটি দল একই গ্রামের সাজ্জাদ মোল্লার ছোট ছেলে জালাল মোল্লাকে আজ সকাল ৬ টার সময় নিরমমভাবে কুপিয়ে জখম করেছে। এঘটনায় জালাল মোল্লার দুটি ায়ের হাড় গুরুতরভাব ভেংগে গিয়েছে।
সূত্র জানায় সম্রাট মোল্লা তার বাবা বুলু মোল্লা একই গ্রামের সকেন মোল্লাকে শাসরোধ জরে হত্যা করে। সে হত্যা মামলার সাক্ষী ছিল এই জালাল মোল্লা। সাক্ষী যেন আদালতে সাক্ষী দিতে না পারে তারজন্যই খুনের আসামীরা এ ঘটনা ঘটায়।
ঘটনার ওর রোগীকে ভাংগা সাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডাক্তার রোগীকে ফরিপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
বর্তমানে জালাল মোল্লা চিকিৎসাধীন আছে। এ ঘটনায় ভাংগা থানায় এজটি মামলা দায়ের করা হয়েছে।
