
সুলতান আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার,আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ গ্রামের হাতেম আলী ( ১৮) নামের এক যুবকের গলায় দড়ি লাগানো অবস্থায় লাশ উদ্ধার করেন বলে জানান গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত-রাত আনুমানিক ১০ টার দিকে। ঘটনাস্হলে উপস্থিত হয়ে প্রতিবেশিদের সাথে কথা বলে জানা যায়- হাতেম আলীর পিতা মোঃ মনিরুল (৪৯) তার প্রথম স্ত্রী মোছাঃ হালিমার (৪০) সাথে ৪/৫ বছর আগে সম্পর্ক বিচ্ছেদ করে,দ্বিতীয় স্ত্রী রোজিনাকে (৩৫) নিয়ে সংসার করেন।রোজিনা সংসারে আসার পর থেকেই মনিরুলের প্রথম পক্ষের দুই পুত্রের উপর নানা রকম অত্যাচার করতে থাকেন। অত্যাচারের এক পর্যায়ে মনিরুলের বড় ছেলে হাকিম(২২) দুই বছর আগে বাসা ছেড়ে চলে যায় ঢাকায়।
এইদিকে হাতেমের উপর অত্যাচার চলমান রেখে এক পর্যায়ে তিন বেলা ভাত দিতে অসম্মতি জানায় সৎ মা রোজিনা।
এই ঘটনাকে কেন্দ্র করে দিবাগত সন্ধা ৮টায় স্হানীয় মেম্বার গোলাম হোসেনের নেতৃত্বে স্হানীয় বাসিন্দা মজিবর, আকবর,মামুন সহ ৫/৬ জন মিলে সালিশ দরবারে বসেন হাতেমের বাড়িতে।সালিশের রায় পছন্দ না হওয়ায় হাতেম বাসা ছেড়ে বের হয়ে যায়।
সালিশ ভেংগে গেলে হাতেমের বাবা হাতেমকে বুঝিয়ে বাসায় নিয়ে আসে। এরপর রাত ১০ টার দিকে মনিরুল চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে তার ছেলে গলায় দড়ি দিছে।এই খবরে গ্রাম বাসী ও হাতেমের বন্ধুরা ছুটে এসে উদ্ধার করলেও হাতেম ততোক্ষণে এ জগতের মায়া ত্যাগ করে চলে গেছেন।
এ ব্যাপারে হাতেমের নানী অভিযোগ করেন তার নাতিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
প্রতিবেশি সুমি জানান হাতেম খুব ভালো ছেলে ছিলো।তার সৎ মা তাকে রাতের ভাত দিতে চাইতো না। এটা কম বেশি সবাই জানে।
এদিকে বন্ধু হারানোর শোক যেন মেনে নিতেই পারছেন না হাতেমের বন্ধু কবির,রবিন,সাগর,রিমন,মানিক।
তাড়া জানায় হাতেম প্রতিদিন কাজ করে বাসায় ফিরলেও তাকে ঠিকমতো খাবার দিতোনা।
আরো জানায় হাতেম আত্মহত্যা করার ছেলে না,তাকে মেরে ফেলা হয়ছে।তাড়া আরো জানায় ঝুলন্ত লাশ দেখেও তার বাবা লাশ উদ্ধার করতে যায়নি।তার মা ঘর থেকে বের হয়নি।গ্রামবাসী লাশ নামানোর পরে আত্রাই থানা পুলিশ এলে লাশ হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে আত্রাই থানায় কথা বল্লে তাড়া জানায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দোষীদের শাস্তি হবে।
ঘটনার খবর পেয়ে ছুটে আসা হাতেমের বড় ভাই হাকিম জানায় এটা দীর্ঘদিন থেকে চলে আসা সমস্যার চুড়ান্ত ফলাফল। এর জন্য তাড় বাবা ও সৎ মা দায়ী। তাদের নামে মামলাও করবেন বলে জানায়।