
(রামগঞ্জ প্রতিনিধি)
ভারতীয় পুরোহিত কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুরে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসার গেট থেকে শিক্ষক শিক্ষার্থী ও তৌহিদী জনতর অংশগ্রহণ বিক্ষোভ মিছিলটি বের হয়।রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার ব্যানারে তৌহিদীর জনতার মিছিলটি মাদ্রাসা গেট থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা গেটে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ভারতের পুরোহিত কর্তৃক বিশ্বনবী (সাঃ)কে নিয়ে কটুক্তি ও বিজেপি নেতার সমর্থনে ধর্মীয় অনুভুতিতে আঘাত ও অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই দুই কটুক্তিকারী ব্যক্তির সর্বোচ্চ বিচার দাবি করেন।
এসময় শিক্ষার্থীরা ভারতীয় সকল পণ্য বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এ ছাড়াও দেশের অর্ন্তর্বতীকালিন সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান।