
মোঃ মিজানুর রহমান
ময়মনসিংহ প্রতিনিধি
একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক মোস্তফা এমএ মতিন স্মরণে নয় দিনব্যাপী বইমেলা ভালুকা উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ ওয়াহেদ।সাবেক মহিলা সংসদ সংরক্ষিত সংসদ সদস্য মনিরা সুলতানা মনির সভাপতি বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পৌরমেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ স্থানীয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।