
ময়মনসিংহ প্রতিনিধি
মোঃ মিজানুর রহমান
ভালুকা উপজেলা যুবলীগ নেতা সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের নিজস্ব অর্থায়নে কাঁঠালি গ্রামে ৫শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন ।যুবলীগ নেতা সজিব ভোরের বাংলা নিউজকে বলেন আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি গর্বিত আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান , আমার বাবাও সব সময় সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করেছেন, আমি আমার বাবার দেখানো সেই আদর্শের পথেই প্রতিনিয়ত কাজ করি, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই শীতে আমরা যেন অসহায় মানুষের কল্যাণে কাজ করি, বাবার দেখানো সেই সঠিক পথ ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও আমাদের স্থানীয় সংসদ সদস্য অনুপ্রেরণা বাস্তবায়নের জন্যই নিজ অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবছরও পাঁচ শত লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, যুবলীগ হচ্ছে একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আপনারা ইতিপূর্বেও দেখেছেন সমাজের যেকোনো দুর্যোগে যুবলীগের প্রতিটা নেতাকর্মী ঝাঁপিয়ে পড়েছে মানুষের কল্যাণে এবং আমি ও আমার পরিবারের পক্ষ থেকে এই ধরনের জনকল্যাণ ও মানব সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ও এই তীব্র শীতে আমি সমাজের বৃত্তশালীদের সাধারণ মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ , শ্রমিকলীগ সহ সমাজের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।