
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭ টা থেকে ৮ টার মধ্যে ফাঁসিতে ঝুলে এক কলেজ ছাত্রের আত্মহত্যার অভিযোগ ওঠেছে।
উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামের দুলাল মন্ডলের ছেলে মঞ্জুর কাদের (১৯) নিজ ঘরের আড়ার ( ধন্না) সাথে ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
তার বাবা ভ্যান রিক্সা চালক ভ্যান নিয়ে ঘাটাইলের ধলাপাড়া যান। সেখানেই তিনি মোবাইলে সংবাদ পেয়ে দ্রুত চলে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।
প্রতিবেশিদের ধারণা প্রেম ঘটিত বিষয় থাকতে পারে।
থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান,
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।