ভোলা প্রতিনিধি
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ৭৭০ পিছ ইয়াবাসহ ০১ (এক) মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
অদ্য ১৫/০৬/২০২৩ খ্রি:তারিখ সকাল ১১:২৫ ঘটিকার সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সংগীয় এএসআই / সুজন, এএসআই/ রিপন,এএসআই /মাইনুল , কং/৬১৮ ফেরদৌস,কং/৭৭৪ মো: জসিম উদ্দিন, কং/৭২৮ এমরানসহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লঞ্চ ঘাট (তালতলা) থেকে ৭৭০ ( সাতশত সত্তর) পিচ ইয়াবা সহ ১। মোঃ শাহদাত হোসেন শাকিল (২৭), পিতা-মৃত জামাল উদ্দিন, সাং-হোল্ডিং ৯০৬, লাদেন সড়ক, ইছাকাঠী, ডাকঘর- কাশীপুর, বরিশালকে ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
