ভোলা প্রতিনিধি
জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায় জনাব মোঃ সাঈদ আহমেদ,অফিসার ইনচার্জ,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলার তত্বাবধানে, এসআই শামীম ও জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় বিকাশে প্রতারিত হওয়া ৪৮,৭২৫ টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীর জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা কর্তৃক রবিবার (১১ জুন) বিকাশে প্রতারিত হওয়া মোট ৪৮,৭২৫ টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা।
