ভোলা প্রতিনিধি
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ০৮.০০ ঘটিকায় ভোলা পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহা’র এর নামাজ ও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা, জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, ভোলা, আরওআই, রিজার্ভ অফিস, আর আই, পুলিশ লাইন্স, ভোলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
