
বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদকাসক্তের ঘুসিতে আল আমিন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে পৌর মামার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আল আমিন মালগাজী এলকার সবুর শেখের ছেলে।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত ভ্যানচালক আল আমিনের ভ্যানের সঙ্গে হেলাল নামে এক মাদকাসক্তের স্পর্শ লাগা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ের ভ্যানচালককে ঘুসি মারে হেলাল। এতে ভ্যানচালক অচেতন হয়ে পড়লে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোংলা ভ্যান-রিকশা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, হেলাল একাধিক মামলার আসামি। সে একজন মাদকাসক্ত। আল আমিনের ভ্যান ঢালু থেকে উঠতে গেলে আল আমিনের ভ্যান হেলালের গায়ে স্পর্শ করলে হেলাল আল আমিনকে মারধর করলে আল আমিন মারা যায়।
সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, প্রত্যাক্ষদর্শীরদের তথ্য অনুযায়ী আসামিকে চিহ্নিত করা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।