
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ মালিবাজার দারুল জান্নাত নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার নূরানী বোর্ড সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকালে দারুল জান্নাত নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা নিজ প্রতিষ্ঠানে এ আয়োজন করে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরানী তালিমুল কোরআন বোর্ডের টাংগাইল ও মোমেনশাহী এরিয়া জিম্মাদার মুফতি মো. আঃ সাত্তার কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর বাজার মাদ্রাসার মুহাতামিম, মুফতি রায়হান খলিল, নূরে মদিনার কুঠালপাড়া মাদ্রাসার মুহাতামিম, নুরুল আলম,জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাতামিম, দেলোয়ার হোসেন, মালিবাজার মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান, উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা ফকির, কুড়াগাছা ইউনিয়নের যুবদলের মো: সাইফুল ইসলাম প্রমূখ।
এ ছাড়াও অভিভাবক গন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়টিতে মোট ২২৫ ছাত্র-ছাত্রী, এর মধ্যে ২০ জন সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২০ জনই এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।