
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলে মধুপুরে জনগণকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং দলীয় প্রচারণার অংশ হিসেবে মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপির থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মধুপুর উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের সন্তান দানবীর লে: কর্ণেল আসাদুল ইসলাম আজাদ এ সময় বিভিন্ন বাজারে রাস্তার মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
বুধবার (১৩ আগস্ট) ) বিকালে ৩০০ মোটরসাইকেলে নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মধুপুর ও ধনবাড়ি বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করা হয়।
মোটরসাইকেল শোডাইনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক মধুপুর উপজেলা বিএনপি আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মধুপুর উপজেলা বিএনপি আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার, মধুপুর পৌর বিএনপি (২নং ওয়ার্ড) সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান লুলু, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্র নেতা মোজ্জামেল হক প্রমূখ।
মোটরসাইকেল শোডাউন মধুপুর ও ধনবাড়ি বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশনেন পরে মধুপুর কল্লোল হলের পাশে তার নিজ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মধুপুর ও ধনবাড়ি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।