
মনিরামপুর প্রতিনিধি
যশোরমনিরামপুরের কুয়াদা বাজারে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য ও স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজন আহত হয়েছে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদশীরা জানান নৌকা ও ঈগল প্রতীকের সমর্থক দের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এ সময় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করে খবর পেয়ে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় এদিকে অপ্রীতিকর এঘটনার সংবাদে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী সহ দুপক্ষের নেতৃত্ব স্থানীয়রা ঘটনার স্থলে আসেন এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ জানান খবর শুনেই তারা ঘটনা স্থলে পৌঁছায় আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কথা কাটাকাটি হলেও কোন সংঘর্ষ হয়নি বলে জানান মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ