
মনিরামপুর প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকেই ঈগল প্রতীক নিয়ে প্রচারে নেমে জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছেন মনিরামপুর ০৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এস এম ইয়াকুব আলী এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ ডিসেম্বর) যশোরের মনিরামপুর উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের ঢাকুরিয়া বাজারে জনসংযোগ করেন আলহাজ্ব এস এম ইয়াকুব আলী সহ ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এরশাদ আলী সরদার ও সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে ঢাকুরিয়া গাবুখালী ও বোয়ালিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারনা চালিয়েছেন তিনি। এসময় তিনি ঈগল মার্কায় ভোট চেয়ে ভোটারদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।
স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এস এম ইয়াকুব আলী জানান, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনিরামপুর বাসীর সেবা করার প্রত্যয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনারা জেনে থাকবেন, দীর্ঘদিন আমি আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম আছি এবং থাকব। আমি আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই। মনিরামপুরে এমন কোন মসজিদ মাদ্রাসা ও এতিমখানা নেই যারা আমার কাছে এসে শূন্য হাতে ফিরে গিয়েছে। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। এতিম, অসহায়, বিধবা, দুঃস্থ মানুষদের জন্য আমার দরজা ২৪ ঘন্টা খোলা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বসন্তের কোকিল নয়, আপনাদের সেবক হয়ে, আপনাদের একজন হয়ে, আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের একটি ভোটে আমার এই আশা পূরণ করতে পারে।”
তিনি আরো জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল মার্কা শক্ত অবস্থানে থেকে ভোটের শেষ দিন পর্যন্ত মাঠে থাকবেন।