ময়মনসিংহ প্রতিনিধি
ঈদ-ঊল-আযহা মানে হল ত্যাগের আমোঘ দীক্ষায় দীক্ষিত হয়ে আনন্দকে সকলের মাঝে ভাগ করে নেয়া। আর এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে গত ৩০ জুন ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের সরকারী বাসভবনে ময়মনসিংহের সর্বোচ্চ পর্যায়ের রাজিনৈতিক নেতৃবৃন্দের স্বত:স্ফূর্ত ও প্রাঞ্জল উপস্থিতে অনুষ্ঠিত হয় এক বর্ণিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনন্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দকে বর্ধিত করেছেন জনাব শরীফ আহমেদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও তার সম্মানিত সহধর্মিনী মহোদয়।
মনোজ্ঞ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর শাখা, এডভোকেট আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ -৬ (ফুলবাড়িয়া), জনাব ফাহমী গোলন্দাজ বাবেল, মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ -১০ (গফরগাঁও), বীর মুক্তিযোদ্ধা জনাব নাজিম উদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ -৩ (গৌরীপুর), জনাব মনিরা সুলতানা মনি, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-৩২৬, ময়মনসিংহ এবং জনাব এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা ও তার সহধর্মিণীমহোদয় ঈদ পুনর্মিলনীতে সহৃদয় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব আমিনুল হক শামীম, সভাপতি, ময়মনসিংহ চেম্বার-অব-কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, জনাব মোঃ আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছ্বাসেবক লীগ ও তার সহধর্মিণী এবং এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা।
অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এই আয়োজনে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সাথে সর্বাত্মক সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতিমূর্তি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ মহোদয়। আমরা বিশ্বাস করি, ময়মনসিংহের জনসাধারণের সর্বাঙ্গীন কল্যান সাধনে জেলার উর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের সাথে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের এই চমৎকার আন্ত:সম্পর্ক ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
