ময়মনসিংহ প্রতিনিধি
পাথ ফাইন্ডার এনজিও এর আয়োজনে আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এবং এর নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনের মেডিকেল অফিসাদের অংশগ্রহণে সেক্সুয়াল-রিপ্রোডাক্টিভ-ফ্যামিলি প্লানিং হেলথ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ পরিবার পরিকল্পনা দপ্তরের বিভাগীয় পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ।
দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ আগামীকাল শেষ হবে।
