মোঃ সোহেল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব মো: রায়হানুল ইসলাম “শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২” লাভ করেছেন। গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পুলিশ হেডকোয়ার্টার্সের ‘Hall of Integrity’-তে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম এই সম্মানজনক পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি(প্রশাসন) জনাব মো: কামরুল আহসান বিপিএম(বার), স্পেশাল ব্রাঞ্চের প্রধান জনাব মো: মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম এবং অতিরিক্ত আইজিপি(এইচআরএম) ব্যারিস্টার জনাব মো: হারুন-আর-রশিদ বিপিএম মহোদয়। উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শুদ্ধাচার পুরস্কার লাভ করায় সকল কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
জনাব মো: রায়হানুল ইসলাম গত ২৯ মে ২০২১ তারিখ ময়মনসিংহ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বিগত দুই বছরের বেশি সময়ে তিনি অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। নিজস্ব দায়িত্বের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সাংগঠনিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কর্মক্ষেত্রে সর্বত্র তিনি অধীনস্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শুদ্ধাচারের প্রসার ঘটানোর জন্যে সচেষ্ট ছিলেন। এরই ফলস্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাঁকে এই সম্মানজনক শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করেন।
