চট্টগ্রাম প্রতিনিধি
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান ভাইয়ান মহোদয়ের নেতৃত্বে, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ সোনাহর আলী, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব রিপন কুমার দাসসহ বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১৫/০৬/২০১৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় সিএমপির কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া রোডস্থ অফিসার ক্লাবের পশ্চিম পাশে রোটারী স্কুল এন্ড ফ্রি ফ্রাইডের ক্লিনিক এর সামনে ঝোঁপের ভিতর হতে মোঃ নওশাদ আল জাশেদুর রহমান প্রঃ নওশাদ উদ্দিন নশু এর দেখানো মতে ০১ টি দেশীয় তৈরি একনালা এলজি বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নওশান আল জাশেদুর রহমান প্রঃ নওশান উদ্দিন নশুকে জিজ্ঞাসাবাদে জানায় যে, কোতোয়ালী খানাধীন কাজির দেউড়ি মোড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও যুবদল কর্তৃক আয়োজিত দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে মহানগরীর কোতোয়ালী থানাধীন জামালখানস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের ম্যুরাল ভাংচুরের ঘটনায় সে নেতৃত্ব দেয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় সংলগ্ন নুরুর চায়ের দোকানের সামনে রাস্তার উপর হতে রাত অনুমান ২১.৩০ ঘটিকায় মোঃ নওশাদ আল জাশেদুর রহমান প্রঃ নওশাদ উদ্দিনসহ মোট ০৪ জনকে গ্রেফতার করা হয় এবং এই সংক্রান্ত সিএমপি কোতোয়ালী থানা কর্তৃক আরো ৫ জন, চান্দগাঁও থানা, বাকলিয়া থানা ও চকবাজার থানা কর্তৃক আটকসহ সর্বমোট ২৪ জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি ও চকবাজার থানায় ২টি মামলা হয়েছে। এছাড়া জনমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে গ্রেফতারকৃত মোঃ নওশাদ আল রাশেদুর রহমান প্রঃ নওশাদ উদ্দিন নশু একটি দেশীয় তৈরি একনালা বন্দুক সিএমপি’র কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া রোডস্থ অফিসার ক্লাবের পশ্চিম পাশে রোটারী স্কুল এন্ড ফ্রি ফ্রাইডের ক্লিনিক এর সামনে টিনের বেড়ার পাশে ঝোপের ভিতর লুকিয়ে রাখে।
পরবর্তীতে তার দেখানো মতে রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় উক্ত স্থান হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোঃ নওশাদ আল জাশেদুর রহমান প্রঃ নওশাদ উদ্দিন নশু এর বিরুদ্ধে এই সংক্রান্ত সিএমপির কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।
আটককৃত মোঃ নওশাদ আল জাশেদুর রহমান প্রঃ নওশাদ উদ্দিন নশুর বিরুদ্ধে পূর্বের রেকর্ড যাচাইপূর্বক নিম্নোক্ত মামলা পাওয়া যায়ঃ
১) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-৫১, তারিখ ২৯ মে, ২০২৩।
২) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-২৫/৪৮২, তারিখ ২৫ ডিসেম্বর, ২০২১।
৩) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-৩৮/৩৮, তারিখ ২৮ জানুয়ারি, ২০২১।
৪) সিএমপির চান্দগাও থানার এফআইআর নং-০৭/০৭, তারিখ-০৫ জানুয়ারি, ২০২১।
৫) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-১৫/৫২৬, তারিখ- ১২ নভেম্বর, ২০১৮।
৬) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-০৯/৫২০, তারিখ- ০৮ নভেম্বর, ২০১৮।
৭) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-৩/৫১৪, তারিখ- ০৩ নভেম্বর, ২০১৮।
৮) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-৭/৪৬০, তারিখ- ০৬ অক্টোবর, ২০১৮।
৯) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-১৯/৪৮৩, তারিখ-১৩ডিসেম্বর, ২০১৭।
১০) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-৮/২৩৭, তারিখ- ০৮ জুলাই, ২০১৭।
১১) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-১৫/৬১, তারিখ- ১১ ফেব্রুয়ারি, ২০১৭।
১২) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-৩১/৬৪, তারিখ- ২৬ ফেব্রুয়ারি, ২০১৫।
১৩) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-৫/৪১৫, তারিখ-০২ নভেম্বর, ২০১৭।
১৪) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-২১/৫৪, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১৫।
১৫) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-২৮/২৮, তারিখ- ২৬ জানুয়ারি, ২০১৫।
১৬) সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-৩০/২০৩, তারিখ- ২৬ আগস্ট, ২০১৪।
