চট্টগ্রাম প্রতিনিধি
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় , অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ সোনাহর আলীর তত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) এস.এম. দিদারুল ইসলাম সিকদার এর নের্তৃত্বে, টিম-২২ এর সদস্যরা, ০৭/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাস মোড়ে অভিযান পরিচালনা করে ১৪০০ পিস ইয়াবাট্যাবলেটসহ মোঃ মুজিবুর রহমানকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে ক্রয় করে কৌশলে চট্টগ্রাম শহরে এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বেশি দামে বিক্রয় করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
