মাগুরা সংবাদদাতা
মাগুরার শালিখা থানায় মাদক বিরোধী অভিযানে চার কেজি ওজনের গাঁজা গাছ সহ দুইজন গ্রেফতার।
মাগুরা শালিখা থানার এসআই (নিঃ)/ মোঃ রকিবুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম অভিযান করে ০১/০৯/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সময় শালিখা থানাধীন কাদিরপাড়া এলাকা হতে ০৪কেজি ১০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ সহ ১। মোঃ সবুজ হোসেন (৩১), পিতা-মোঃ সোহরাব হোসেন, ২। মোঃ মামুন হাসান (২২), পিং-মৃত নিজাম উদ্দিন, উভয় সাং-কাদিরপাড়া, থানা-শালিখা, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে মাগুরা শালিখা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।
