
মাগুরা প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা করেছে জেলা জিয়া পরিষদ। শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের আহবায়ক প্রফেসর ডাঃ মোঃ আলিমুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক মোঃ শাহজাহান মৃধা বাবলু। বক্তব্য রাখেন অধ্যাপক জামিউল কদর ডলার, অধ্যাপক শাহানা ফেরদৌস হ্যাপি, উপাধ্যক্ষ মোঃ গোলাম কাবিয়ার, অধ্যাপক মোঃ রুহুল আমিন, অধ্যক্ষ জহিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল সহ অন্যরা।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আজকের বাংলাদেশ শীর্ষক এ আলোচনায় বক্তারা জাতির ইতিহাসে ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ব্যক্ত করেন।