
মাগুরা প্রতিনিধি : উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার ১ নং ও ২ নং ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মাগুরা স্টেডিয়াম গেট এলাকায় এ কর্মী সভার আয়োজন করে ১ নং ও ২ নং ওয়ার্ড পৌর যুবদল।
কর্মী সভায় যুবদল পৌর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মহসিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি অ্যাড ওয়াসিকুর রহমান কল্লোল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। কর্মী সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ,সদর থানা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন রানা, সদর থানা শ্রমিক দলের আহবায়ক শাওন হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কামরুজ্জামান। তাছাড়া কর্মী সভায় ১ নং ও ২ নং ওয়ার্ড পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী বক্তব্য রাখেন। সভায় স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের শতাধিক কর্মীরা অংশ নেয়।