মাগুরা সংবাদদাতা
মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা শালিখা থানার এসআই (নিঃ)/মোঃ লিটন গাজী এর নেতৃত্বে একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ০৫/০৯/২০২৩ তারিখ দুপুর অনুমান ১৪:১০ ঘটিকার সময় মাগুরা জেলার শালিখা থানাধীন সিংড়া এলাকা হতে ১০ (দশ) বোতল ফেন্সিডিল সহ মাদকব্যবসায়ী ১। মোঃ মনিরুল ইসলাম (৩৩), পিং-মোঃ রবিউল ইসলাম, সাং-পুকুরিয়া, থানা-বাঘারপাড়া, জেলা-যশোরকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে মাগুরা শালিখা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।
