মাগুরা সংবাদদাতা
মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা মহম্মদপুর থানার এসআই (নিঃ)/ মোঃ জান্নাতুল ফেরদৌস বাদশা এর নেতৃত্বে একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ১৬/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ১৫.৪০ ঘটিকার সময় মাগুরা থানাধীন মহম্মদপুর ইউনিয়নের জাঙ্গালিয়া মুসুল্লীপাড়া এলাকা হতে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদকব্যবসায়ী ১। জিয়া বিশ্বাস (৩৭), পিং-বক্কার বিশ্বাস, সাং জাঙ্গালিয়া, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে মহম্মদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।
