মাগুরা প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা শালিখা থানার এসআই (নিঃ)/ দিলীপ সরকার, নেতৃত্বে একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ০৯/০৮/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ২২:২০ ঘটিকার সময় মাগুরা জেলার শালিখা থানাধীন গোয়ালখালী এলাকা হতে ১১০ (একশত দশ) গ্রাম গাঁজা সহ মাদকব্যবসায়ী ১। মোঃ দেলোয়ার হোসেন (২৫), পিং-মোঃ নূর ইসলাম, সাং-গোয়ালখালী, থানা-শালিখা, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ডিবি,মাগুরার এসআই (নিঃ)/ মোঃ তৌফিক আনাম, এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৯/০৮/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ১৯:৫০ ঘটিকার সময়, মাগুরা জেলার সদর থানাধীন পৌরসভার ভায়না মোড় হইতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদকব্যবসায়ী ১। মোঃ সাহিদ্বীন ইসলাম (৩৭), পিং-দ্বীন মোহাম্মাদ, সাং-কলেজ পাড়া ,থানা-মাগুরা সদর,জেলা-মাগুরাকে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে শালিখা থানায় ও সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ পৃথক পৃথক দুইটি মামলা হয়েছে।

