
মাগুরা প্রতিনিধি
আজ ২২ আগষ্ট শুক্রবার বিকাল ৩টায় মাগুরা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শত্রুজিৎপুর কালীপ্রসন্ন হাই স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাগুরা দক্ষিণ ইউনিটের উদ্যোগে এক বিশাল গণ সম্বর্ধনার আয়োজন করা হয়।
উক্ত গণ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাগুরা – ২ আসনের বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি জনাব কাজী সালিমুল হক কামাল এবং প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সম্মানিত সদস্য সচিব জনাব মোঃ রবিউল ইসলাম নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা দক্ষিণ ইউনিটের সম্মানিত সভাপতি জনাব শেখ শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন, আমি এই আসনের সাংসদ হিসেবে জনগণের পাশে ছিলাম, আগামীতেও থাকবো। দীর্ঘ ৯ বছর কারাবরণের পর ফ্যাসিস্ট হাসিনার স্বৈরশাসন ও জুলুম নির্যাতনের কারণে দীর্ঘ ১৯ বছর পর আবার আপাদের মাঝে উন্মুক্ত ময়দানে কথা বলতে পারছি। তিনি বলেন একমাত্র তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষ না দেওয়ার কারেণই আমাকে কারাবরণ করতে হয়েছে। তিনি আরো বলেন আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো। আপনারা আমাদের সাথে থাকবেন।
প্রধান বক্তার বক্তব্যে জনাব রবিউল ইসলাম নয়ন বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার দুঃশাসন জুলুম নির্যাতন থেকে দেশ ও জাতিকে বাঁচাতে অকুতোভয় দুঃসাহসী সৈনিকের মত রাজপথে লড়াই করে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি এখন আমরা এই দেশকে নতুন করে গড়ে তুলবো।
তিনিও দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি উপস্থিত হাজার হাজার জনতাকে সাথে নিয়ে স্লোগান দেন, ” ভোট দিবেন কোন খানে, ধানের শীষের মাঝখানে” ” তারেক জিয়া বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে” ইত্যাদি স্লোগানে মুখরিত করেন সভাস্থল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব রফিক মাস্টার, মোঃ জাফর ইকবাল ও মো এনায়েত হোসেন বকুল।
এছাড়াও মাগুরা জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।