নিজস্ব প্রতিনিধি
অদ্য ইং ০৭/০৬/২০২৩ তারিখ বুধবার অপরাহ্নে সিআইডির কনফারেন্স রুমে সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মানি লন্ডারিং মামলার তদন্ত তদারকি ও নির্দেশনা প্রদানমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিআইডি প্রধান তদন্তাধীন মানি লন্ডারিং মামলার তদারকি, অগ্রগতি পর্যালোচনা এবং তদন্ত সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব কুসুম দেওয়ান, ডিআইজি (অর্গানাইজড্ ক্রাইম), জনাব তানভীর হায়দার চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন), বিশেষ পুলিশ সুপারবৃন্দ, মামলা তদন্তকারী কর্মকর্তাগণসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
