
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রাম ০১ মিরসরাই তে নৌকার মনোনয়ন কিনেছেন অর্ধ ডজন প্রার্থী। সংসদীয় আসন ২৭৮ এ বাংলাদেশ আওয়ামিলীগের ১ নং প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি পুত্র মাহবুব রহমান রুহেল সহ প্রায় ৬ জন প্রার্থী নৌকার মনোনয়ন কিনেছেন। মিরসরাই উপজেলার অনেক নেতা কর্মির সাথে কথা বলে জানা যায় আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেকেই মনোনয়ন প্রত্যাশী তবে দলের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার পক্ষে তারা কাজ করবে। তবে বেশির ভাগ নেতা কর্মিরা চাই এমপি পুত্র মাহবুব রহমান রুহেল মনোনয়ন পাক। কারণ রুহেলের বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ৮ বার মিরসরাই থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন নৌকা প্রতিকে। এবং কয়েকবার মন্ত্রী ছিলেন। সেই সুবাদে রুহেল ও ধারাবাহিকতা ধরে রাখবে।