
চট্টগ্রাম মীরসরাইয়ের মহামায়া ইকো পার্কে প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে এক কিশোরী (১৭) সংঘবদ্ধ ধর্ষণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মহামায়া ইকোপার্ক এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।
মীরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, বৃহস্পতিবার দুপুরে ফেনী থেকে মহামায়া ইকোপার্কে ঘুরতে আসেন প্রেমিক যুগল। এ সময় পার্কের ভেতর একটি পাহাড়ে একান্ত সময় কাটানোর সময় তাদের অনুসরণ করে তিন বখাটে। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।তিনি আরও জানান, পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বাকিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।