
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম।
মিরসরাই সুফিয়া রোড়ে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা,বেকারী ভ্যান,পিকআপকে চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।
নিহত শেখ ফরিদ ও ইকবাল হোসেনের বাড়ি তালবাড়িয়া গ্রামে।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ কবির আহমদ (ওসি) জানান সুফিয়ারোড়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তে কাভার্ডভ্যানের ধাক্কায় দু’জন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে।
আহতদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।