
মোঃ সাকিব
মিরসরাই উপজেলা ক্রাইম রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন এর ঈগল মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছিঁড়ার অভিযোগ উঠেছে।
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ নির্বাচনী অফিস ভাংচুর করে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।