ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলামকে গতকাল ৪ মে রাত ৮ টার সময় নিজ বাড়ির সামনে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ধারালো চাকু ও চাপাতি দিয়ে অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করান, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তৃব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সন্ত্রাসীদের হামলায় তাজুল ইসলামের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ মাষ্টারের সাথে কথা বলে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। যদি দলীয় কোন নেতা কর্মীদের দ্বারা এ ঘটনা ঘটে থাকে তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায় জনাব তাজুল ইসলাম গত কাল ৪ ই মে রাত আট ঘটিকার সময় বাজার থেকে বাড়ি আসার সময় কিছু সন্ত্রাসী মুখে কালো কাপড় বেঁধে কিছু না বুঝার আগে রাম দা চাকু, চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
মিরসরাই থানার মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানাই।
