
জিয়ারত জুয়েল : মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি (১৯৯১-২০০০) ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত পুনর্মিলনী স্মারক “যামিনী” সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের সদস্যরা আনন্দঘন পরিবেশে মিলিত হন। উল্লেখ্য, গত ২০২৪ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানের স্মৃতি ও অনুভূতিকে ধারণ করেই প্রকাশ করা হয়েছে “যামিনী” স্মারকটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু জিতেন্দ্র লাল সরকার। সভাপতিত্ব করেন সরকারি কুমুদিনী কলেজের সহযোগী অধ্যাপক মো.মোয়াজ্জেম হোসেন।
এসময় এসএসসি (১৯৯১-২০০০) ব্যাচের বিভিন্ন বছরের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন এবং এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোড়ক উন্মোচন শেষে বংশাই পল্লী তরঙ্গ গোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।