
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১দিন পর আয়না খাতুন(৪০)নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।বুধবার বিকেলে উপজেলার বংশীনগর দিঘীবাড়ি নামক এলাকার একটি গজারি বনের ভেতরে স্হানীয়রা নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়,খবর পেয়ে পুলিশ বনের ভেতরে গজারি গাছ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।নিহত আয়না খাতুন উপজেলার গায়েরাবেতীল কটামারা গ্রামের কাশেম মিয়ার স্ত্রী।স্হানীয় সূত্রে জানা যায়,গত ১১দিন আগে আয়না খাতুন নিজের ছেলের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফিরেনি।মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।