
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের গোড়াই নাজিরপাড়া এলাকায় বেদখল হওয়া পৈত্রিক সম্পত্তি আদালতের মাধ্যমে ৫২ বছর পর ফেরৎ পেলেন জমির প্রকৃত মালিকগন।আদালতের নির্দেশে ঢাক ঢোল পিটিয়ে জমির প্রকৃত মালিকগনকে ১৩৫ শতাংশ জমি বুঝিয়ে দিয়েছেন টাঙ্গাইলের যুগ্ম জেলা জজ আদালত।
স্থানীয়রা জানান,আদালতের পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা রোববার সকালে ঘটনাস্থলে উপস্থিত হন।পরে জমি পরিমাপ করে উদ্ধার করা জমিতে লাল নিশানা টাঙ্গিঁয়ে দেন।যুগ্ম জজ আদালতের পক্ষে নজরুল ইসলামের নেতৃত্বে মির্জাপুর থানা পুলিশসহ আদালতের পক্ষে প্রতিনিধি দল এই জমি ডিগ্রীপ্রাপ্ত বাদী নান্দু খান ও ইব্রাহিম খানকে বুঝিয়ে দেন।
মামলার বাদী নান্দু খান ও ইব্রাহিম খান বলেন,৫২ বছর পরে হলেও আদালতের আদেশে আমাদের বেদখল হওয়া পৈত্রিক সম্পত্তি বুঝে পেয়ে আমরা আনন্দিত।