ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
মিরসরাই উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল টূর্নামেন্ট ২০২৩ ইং অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৩ রবিবার উদ্বোধন হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জমিস উদ্দিন , সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী জনাবা মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম (মীরসরাই সার্কেল), বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন , বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, বিশেষ অতিথি ৯ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার,ও মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল্লাহ দিদার এবং মিঠাছরা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
খেলা পরিচালনা করেন মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ক্রীড়া) জনাব দিদারুল আলম
উদ্বোধনী খেলায় মিঠাছড়া উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে ডাকঘর শাহসূফি মাদরাসা কে পরাজিত করে।
