
নাজিরপুর প্রতিনিধি (পিরোজপুর):
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চলিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্য আব্দুল ওয়াদুদ হাওলাদার (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ব্রেনষ্টোক জনিত সমস্যায় তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় গত কাল রাত ১২.৪০মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১০ মার্চ)সকাল সাড়ে ১১টায় তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও আসর বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী ,নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ ,বীর মুক্তিযোদ্ধা মোসলেম কাজী প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়াদুদ হাওলাদার শ্রীরামকাঠী ইউনিয়নের চলিশা গ্রামের সর্বশেষ মুক্তিযোদ্ধা ছিলেন।