নিজস্ব প্রতিনিধি
আজ ১৫/০৬/২০২৩ খ্রি: তারিখ ১২.৩০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে মে/২০২৩ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। মে/২৩ মাসে অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধ সহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠ জেলা হিসেবে গাজীপুর জেলা ও শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার (শ্রীপুর সার্কেল) জনাব মোঃ মেসবাহ উদ্দিনকে পুরস্কৃত করা হয়।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি ও যোগ্যতা বিবেচনায় শ্রেষ্ঠ এসআই হিসেবে সজিব হাসান, শ্রীপুর থানা, গাজীপুর জেলা ও শ্রেষ্ঠ এসআই/সুকান্ত দত্ত জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ জেলা,
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এসআই মোঃ আব্দুর রহমান ভূইয়া, ভৈরব থানা, কিশোরগঞ্জ জেলা,
মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারকারী হিসেবে শ্রেষ্ঠ এসআই/ রকিবুজ্জামান, ইকুরিয়া পুলিশ ফাঁড়ী, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা, ঢাকা জেলা,
অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী হিসেবে এসআই/ কাজী নাসের, নবাবগঞ্জ থানা, ঢাকা জেলা
ও এসআই/পাপন চন্দ্র দে, পলাশ থানা, নরসিংদী জেলা পুরষ্কার অর্জন করেন।
ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয় গত মে/২০২৩ মাসের অপরাধসমূহ পর্যালোচনা করেন এবং সকল ইউনিট প্রধানদেরকে সমসাময়িক অপরাধ নিয়ন্ত্রণে আরো তৎপর থাকার নির্দেশ প্রদান করেন।
সভায় ঢাকা রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন।
