মৌলভীবাজার প্রতিনিধি
মো: আনহার আলী
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মোবাইল নিয়ে আসক্ত থাকায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেছেন এক মা। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইদানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় বুধবার (১৬ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মাকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। এ ঘটনায় পুরো জেলা জুড়ে চঞ্চলের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্র জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইদানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার মো. আসলাম আলীর ছেলে আবির হাসান জয় (১২) বেশ কিছুদিন ধরে মোবাইলে গেমখেলা ও ইউটিউব
দেখায় মত্ত থাকে। ছেলেটির মা সাহনা বেগম (৩৫) তার ছেলেকে নিষেধ করা সত্বেও এ থেকে বিরত রাখতে পারছিলেন না। বুধবার সকালও ছেলেটি মোবাইল নিয়ে খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। দুজনের কথা কাটাকাটির এক পর্যায় সাহনা বেগম নিজর ওড়না দিয়ে ছেলের গলায় পেচিয়ে চেপে ধরেন। এতে ছেলেটি শ্বাসরাধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এসময় ছেলেটির মাকে আটক করা হয়।
রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভষণ রায় বলেন, মোবাইল আসক্ত হওয়ায় মা রেগে গিয়ে ওড়না পেচিয় ছেলেক হত্যা করেছেন। নিহতের মৃতদহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গ পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকে আটক করা হয়ছে। এ ব্যাপার থানায় মামলার প্রস্তুতি চলছে।
