
মোহনগঞ্জ প্রতিনিধিঃ
নেত্রকোণার মোহনগঞ্জে আজ (২৮) রোজ বুধবার জাতীয় পুষ্টি সপ্তাহের র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম, ডাঃ জান্নাতুন নেছা চাঁদনী, ডাঃ মাহবুবা আক্তার আঁখি, ডাঃ নিগার সুলতানা তন্নী, ডাঃ দীজেশ রঞ্জন ভৌমিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন,নার্স ইনচার্জ নূরে ফারজানা রনি,প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব মিয়া,শহীদুল্লাহ্, সিনিয়র নার্স মোছাঃ রেহেনা আক্তার প্রমুখ। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলবে।