
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মোঃ আনহার আলী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৭ম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন প্রবীন এই রাজনীতিবিদ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এর আগে তিনি টানা ৬ বার আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। শ্রীমঙ্গল- কমলগঞ্জের মানুষের প্রত্যাশা সপ্তম বারের মতো আব্দুস শহীদ এমপিকে নৌকার মনোনয়ন দিবে দলীয় নীতি নির্ধারকরা। এমনটাই বলছেন এই অঞ্চলের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
মনোনয়ন সংগ্রহ শেষে আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের সকল জনগণের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।