যশোর সংবাদদাতা
শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর জেলার চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ভোর রাত্র ০৪:৩০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানাধীন চাঁনপুর মোড়ে জনৈক নাজমুল, পিতামৃত- নজু এর বসতবাড়ির সামনে চৌগাছা টু ঝিকরগাছা গামী পাঁকা রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা পলাতক আসামীদের ফেলে যাওয়া মতে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। জব্দকৃত গাঁজার মূল্য অনুমান ৬,০০,০০০/= (ছয় লক্ষ) টাকা।
এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
